নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, জ্বালানি তেল ও গ্যাসের সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বিদ্যুতের অস্বাভাবিক বিল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান