নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল এলাকার আশপাকে গাঁজাখোর জোন মনে হয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আনন্দবাজারে ইসলামী আন্দোলন শাহবাগ থানার তৃণমূল দায়িত্বশীল নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। থানা সভাপতি হাজি আবদুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, `প্রধানমন্ত্রী নেশা-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছেন; অথচ রাজধানীর হৃৎপিণ্ডের মধ্যে গড়ে উঠেছে মাদক কারবারিদের আস্থার জায়গা। ঢাকা মেডিকেল কলেজ এ দেশের আপামর জনগণের আস্থার জায়গা। সারাদেশ থেকে