নিজস্ব প্রতিবেদক
ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ জামায়াতে ইসলামীর ক্ষমতার লোভের কারণে ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেছেন, ইসলামের নীতি ও আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করা গেলে দেশে শান্তি, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে ‘সীরাত গবেষক সংবর্ধনা ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামের নীতি ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই ইসলামি, বিশেষ করে কওমি ঘরানার দলগুলোকে এক জায়গায় আনার উদ্যà§