শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতিদিন শত শত টেক্সট বা বার্তা পাঠান অনেকে। এসব বার্তায় টাইপো বা ভুল হওয়া খুবই সাধারণ বিষয়। বিশেষ করে চলার পথে বা ব্যস্ততার সময়ে এসব ভুল আরও বেশি হয়।

তাইতো হোয়াটসঅ্যাপে ভুল বার্তা পাঠানোর পর সেগুলো বিভ্রান্তি সৃষ্টি করার আগেই এডিট করার সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি। এডিট করার এ ফিচার আপডেট অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, উইন্ডোজ ও অন্যান্য হোয়াটসঅ্যাপ সংস্করণে রয়েছে। 

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে-

♦ প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ চালু করে একটি চ্যাট থ্রেড খুলুন।

♦  যে মেসেজটি এডিট করতে চান এর ওপরে প্রেস করে ধরে রাখুন।

♦ ওপরে ডান কোণায় থাকা থ্রি ডট মেন্যুতে ট্যাপ করতে হবে।

♦ এডিট অপশন বাছাই করুন।

♦  ভুল ঠিক করে বা একেবারে নতুন একটি মেসেজ লিখে টেক্সটের ডান পাশের টিক চিহ্নে ট্যাপ করুন।

আইফোনে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভবে-

♦ আইফোন থেকে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট থ্রেড চালু করুন।

♦  নির্দিষ্ট মেসেজের ওপরে ট্যাপ করে ধরে রাখুন।

♦ এরপর ফ্লোটিং মেন্যু আসলে এডিট অপশনটি বেছে নিন।

♦  মেসেজ এডিট করে ডান পাশের টিক চিহ্নে ট্যাপ করে পাঠিয়ে দিন।

উইন্ডোজে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে-

♦  উইন্ডোজে হোয়াটসঅ্যাপ চালু করে চ্যাট থ্রেড খুলুন।

♦  এরপর মেসেজের ওপরে রাইট ক্লিক করুন।

♦ এডিট অপশনটি বাছাই করুন।

♦ হোয়াটসঅ্যাপ আগের পাঠানো বার্তাটি ওপরে দেখাবে।

♦ এরপর একটি নতুন মেসেজ টাইপ করে ওপরের পুরনো বার্তাটির সঙ্গে মিলিয়ে দেখুন।

♦ এবার ডান পাশের টিক চিহ্নে ক্লিক করলেই মেসেজটি এডিট হয়ে যাবে।

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০ ডট কম

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ