শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’ চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ময়মনসিংহে ট্রেন চলাচলে বিঘ্ন 

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে যেভাবে ফাইল পাঠানো যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এতে বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই নিয়মিত ব্যবহার করেন। ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। সেই ধারাবাহিকতায় এবার ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠানোর সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

ওয়েবেটাইনফোর এক প্রতিবেদন অনুযায়ী, আইওএস ও অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারের পদ্ধতি ভিন্ন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ‘নিয়ারবাই শেয়ারিং’ অপশন থাকবে। এর সাহায্যে ইন্টারনেট ছাড়াই আইফোন এয়ারড্রপের মতোই বড় ফাইল শেয়ার করা যাবে। তবে আইওএস ইউজারদের ক্ষেত্রে আলাদা নিয়ম। এক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে ফাইল শেয়ার করা যাবে। তবে দুটো ধরণ নিয়েই এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অনেক সময় হাই কোয়ালিটি ফটো, ভিডিও বা ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের জন্য সমস্যা তৈরি হয়। আবার অনেক এলাকাতেই ইন্টারনেট সংযোগ খুব দুর্বল থাকে। সেক্ষেত্রে এই ফিচার বেশ উপকারি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ