শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

স্মার্টফোন বারবার হ্যাং হয়ে যায়, সমাধানে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারাক্ষণ হাতে স্মার্টফোন থাকছে। কখনো হয়তো চ্যাট করছেন কখনো বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। দিন এমনকি রাতেও দীর্ঘসময় ফোন ব্যবহার করছেন। অনেকের ফোনই মাঝে মাঝে হ্যাং হচ্ছে। কোনো কাজই ঠিক মতো করতে পারেন না।

অনেক সময় রিবুট বা রিস্টার্ট করলে ঠিক হয়ে যায়। তবে তা সাময়িক সময়ের জন্য। দীর্ঘমেয়াদি ঠিক করার জন্য কয়েকটি সহজ উপায় আছে। কোনো মেকানিকের কাছে নিতে হবে না, নিজেই কাজটি করতে পারবেন। জেনে নিন উপায়-

অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন

যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করুন। ব্যাকগ্রাউন্ডে চলা অনেক অ্যাপ ফোনের মেমরি এবং প্রসেসরের লোড বাড়িয়ে দেয়।

ক্যাশে পরিষ্কার করুন

আপনার ফোনের অ্যাপগুলোর ক্যাশে এবং ডাটা সাফ করুন। এতে ফোনের স্টোরেজ খালি হবে এবং ফোন দ্রুত কাজ করবে।

অটোমেটিক আপডেটগুলো বন্ধ রাখুন

অ্যাপগুলোর অটোমেটিক আপডেটগুলো বন্ধ করুন। এতে ফোনে ডাটা সাশ্রয় হবে এবং ব্যাটারিও কম খরচ হবে।

ভাইরাস স্ক্যান

একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে আপনার ফোন স্ক্যান করুন। এটা সম্ভব যে আপনার ফোনে একটি ভাইরাস আছে যা ফোনের গতি কমিয়ে দিচ্ছে।

ফোন ফ্যাক্টরি রিসেট

আপনি আপনার ফোন ফ্যাক্টরি রিসেটও করতে পারেন। তবে এটি করার আগে অবশ্যই আপনার ফোনের ডাটা ব্যাকআপ নিন।

মেমোরি কার্ড রিমুভ

আপনি যদি মেমোরি কার্ড ব্যবহার করেন, তাহলে তা সরিয়ে দেখে নিন ফোন ঠিকমতো কাজ করছে কি না। অনেক সময় মেমরি কার্ডের কারণেও ফোন হ্যাং হতে পারে।

সফটওয়্যার আপডেট

আপনার ফোনের সফটওয়্যার সবসময় আপডেট রাখুন। সফটওয়্যার আপডেটে প্রায়ই বাগ ফিক্স এবং পারফরম্যান্সের উন্নতি থাকে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ