সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বুরহান হত্যার কঠোর প্রতিবাদ পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

thumb copyআন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে হিজবুল মুজাহিদীনের কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানি নিহত হওয়ার ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া গতকাল রোববার এ ঘটনাকে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘কাশ্মিরের নেতা বুরহান ওয়ানিসহ আরো অনেক নিরীহ কাশ্মিরির বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নিন্দনীয়।’ এ জাতীয় সহিংসতাকে কাশ্মিরি জনগণের মানবাধিকার বিরোধী উল্লেখ করে তিনি বলেন, এ সব ঘটনা তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের দাবি থেকে জম্মু-কাশ্মিরের মানুষকে বিরত করতে পারবে না।

গত শুক্রবার কাশ্মিরের কোকেরাং এলাকায় অভিযান চালালে পুলিশের গুলিতে বুরহান ওয়ানিসহ তার দুই সহযোগী নিহত হন। এরপর থেকে কাশ্মিরে বিক্ষোভ চলছে। পুলিশের গুলিতে এ পর্যন্ত অন্তত ২৩ জন নিহত হয়েছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ