সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

‘যুক্তরাষ্ট্র অভ্যুত্থানকারীদের পক্ষ নিচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ardugan

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানকারীদের পক্ষ নিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল সেনা কর্মকর্তাদের আটকের সমালোচনা করার পর এর প্রতিবাদে গতকাল শুক্রবার এরদোগান এ কথা বললেন।

ভোটেলকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, ‘আপনি কে? নিজের অবস্থান জানুন।’ তিনি বলেন, অভ্যুত্থান-ষড়যন্ত্রকারীদের পাশে দাঁড়ানোর পরিবর্তে ওয়াশিংটনের উচিত আংকারা সরকারকে সমর্থন করা।

গত বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল বলেছিলেন, তুরস্কের সামরিক কমান্ডারদেরকে আটকের কারণে দু দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

এরদোগান আরো বলেছেন, ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ভূমিকা ছিল বলে প্রমাণিত হলে আটকের মাত্রা আরো বাড়বে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ