সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

বোকো হারামের নতুন নেতা নির্বাচন করলো আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk83a47e62607bjcg_800C450 copy

আওয়ার ইসলাম : আইএস নাইজেরিয়ার উগ্রবাদী দল বোকো হারামের নতুন নেতা নির্বাচন করেছে বলে খবর পাওয়া গেছে। বোকো হারামের সাবেক মুখপাত্র আবু মুসাব আল বারনাবিকে বর্তমান নেতা আবুবকর শেকাঁওয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে।

২০০৯ সাল থেকে শেকাঁও বোকো হারামের নেতৃত্ব দিয়ে আসছিলেন। নেতৃত্বে কেন এই পরিবর্তন এসেছে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয় নি।

বারনাবি বলেছেন, তার বাহিনী যেকোনো পরিস্থিতিতে সাড়া দেয়ার জন্য প্রস্তত রয়েছে। পশ্চিম আফ্রিকান দেশগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও হুমকি দেন তিনি।

পশ্চিম আফ্রিকান দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারা সমাজকে খৃষ্টধর্মে দিক্ষিত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে। যুদ্ধের কারণে যেসব লোক উদ্বাস্তু হয়ে পড়েছেন তাদেরকে খাবার এবং আশ্রয় দেয়ার সুযোগে তাদেরই সন্তানদেরকে তারা খৃষ্টান বানাচ্ছে।’ খৃষ্টান ব্যক্তি এবং চার্চের ওপর হামলা চালিয়ে এর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষে বোকো হারাম ২০০৯ সাল থেকে দেশটির বিভিন্ন এলাকায় হামলা শুরু করে। সম্প্রতি গোষ্ঠীটি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছে।

সূত্র : পার্স টুডে

এফএফ