মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

দুই মামলায় জামিন পেলেন আসলাম চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aslam-chowdhury (2) copyআওয়ার ইসলাম : নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।২০১৫ সালের জানুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলন চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। এর আগে গত ১৮ জুলাই রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।

গত ১৫ মে ঢাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে আরো মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ