মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘বিএনপি-জামায়াত হত্যা করে আইএসের নাম দেয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalআওয়ার ইসলাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মন্তব্য করেছেন, বিএনপি-জামায়াত হত্যাকাণ্ড ঘটিয়ে আইএস হিসেবে পরিচয় দিচ্ছে।

বুধবার বিকালে রাজধানীর পোস্তগোলা শিল্পাঞ্চল বালুর মাঠে অনুষ্ঠিত সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএস এর কোনো অস্তিত্ব নেই। এদেশে বিএনপি-জামায়াতের লোকেরাই বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়ে নিজেদেরকে আইএস হিসেবে পরিচয় দিচ্ছে এবং আমেরিকা থেকে একটি ওয়েবসাইটে তাৎক্ষণিক তা প্রচার করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যে দেশ থেকে জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

শ্যামপুর-কদমতলী থানা নাগরিক কমিটি ও সন্ত্রাস বিরোধী কমিটি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ