মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইমাম হত্যা টার্গেট কিলিং : নূর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasemi copy

দিদার শফিক : নিউইয়ার্কের আলফোরকান মসজিদের বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দীন আকুঞ্জি এবং কিশোরগঞ্জের কুলিয়ার চরের এক ইমাম হাফেজ মো. মিজানুর রহমান খুন হওয়ায় জনমনে গভীর উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

বুধবার কাওলার জামেয়া কাসেমিয়া শামসুল উলূম মাদরাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উত্তরা জোনের এক জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, পত্র-পত্রিকার বর্ণনাদৃষ্টে মনে হয় এগুলো টার্গেট কিলিংয়েরই অংশ। এসব হত্যাকাণ্ডে জড়িত কিলারদের ধরে এনে বিচারের আওতায় আনা না-গেলে মানবতাই বিপন্ন হবে, পৃথিবীর কোথাও আর স্থিতিশীলতা থাকবে না।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে আরও বক্তব্য রাখেন শাইখুল হাদীস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আকরাম হুাসাইন, মাওলানা আব্দুস সালাম, মুফতী বশীরুল হাসান প্রমুখ। বৈঠকে আলোচকরা বলেন, একজন ইমাম একটি সমাজকে সুন্দর করার জন্য সাধ্যের সবটুকু নিংড়িয়ে দেন। সর্বস্তরে মুসল্লীগণ তার দ্বারা ধর্মের  শিক্ষা পায় সুতরাং হত্যার জন্য ইমামদের বেছে নেওয়া নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিত।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ