||নাজমুল হাসান||
রমজান মাসে সেহরির সময় নির্ধারণে সতর্কতা অত্যন্ত জরুরি। অনেক সময় ঘড়ির ভুল, আজানের সময় সম্পর্কে বিভ্রান্তি কিংবা অসাবধানতার কারণে কেউ ধারণা করেন যে এখনো ফজরের সময় শুরু হয়নি। কিন্তু পরে জানা যায়— সেহরি খাওয়ার আগেই সুবহে সাদিক হয়ে গেছে। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে: ওই দিনের রোজা কি আদায় হবে? কাজা নাকি কাফফারা— কোনটি ওয়াজিব হবে?
শরিয়তের বিধান
যদি কেউ এ মনে করে সেহরি খায় যে এখনো ফজরের সময় হয়নি, কিন্তু পরে নিশ্চিতভাবে জানতে পারে যে ফজর আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল— তাহলে ওই দিনের রোজা সহিহ হবে না। তার ওপর শুধু সেই দিনের কাজা ওয়াজিব হবে; কাফফারা ওয়াজিব হবে না।
কারণ এখানে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করার উদ্দেশ্য ছিল না; বরং সময় সম্পর্কে ভুল ধারণা বা যাচাই না করার কার