নিজস্ব প্রতিবেদক
ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম আল-হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার মুহতামিম, প্রবীণ মুহাদ্দিস আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব সাহেব গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি মাদরাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।
আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব (দা.বা.) দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় ধরে হাদিসের দরস দিয়ে আসছেন। এর মধ্যে ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন। তিনি শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী (রহ.)-এর শাগরিদ আল্লামা আব্দুল ওয়াদুদ সন্দ্বীপী (রহ.)-এর স্নেহধন্য ছাত্র।