বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| আল আমীন বিন সাবের আলী ||

নারায়ণগঞ্জ ফতুল্লার সাইনবোর্ডে অবস্থিত জামিয়া আশরাফিয়া (মাদরাসা) শান্তিধারা'র ইসলাহি মাহফিল ও দ্বাদশ ফুযালা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগমী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) জামিয়া আশরাফিয়া (মাদরাসা)-এর প্রাঙ্গণে উক্ত ইসলাহি মাহফিল ও ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে জামিয়ার বর্তমান মুহতামিম ও মুতাওয়াল্লি মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ. -এর সুযোগ্য খলিফা ও জানেশিন আল্লামা মুফতি মুফিজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে নসিহত পেশ করবেন যাত্রাবাড়ী বড় মাদরাসার মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দা.বা., ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতি ও চাঁদপুর ফুলছোঁয়া মাদরাসার মুহতামিম পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দা.বা., মজুমদার ট্রাভেলসের চেয়ারম্যান ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতি জিয়াউল হক মজুমদার প্রমুখ বরেণ্য ওলামা- মাশায়েখ।

এদিন বাদ ফজর থেকে বিকেল পর্যন্ত জামিয়ার কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন ‘আবনাউল আশরাফিয়া’র পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর বিকেল থেকে জামিয়ার দস্তারবন্দি, পুরস্কার বিতরণ ও ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উক্ত ফুজালা সম্মেলন ও ইসলাহি মাহফিল সফল করার জন্য দীন প্রিয় তাওহিদি জনতা ও জামিয়ার প্রাক্তণ সকল ছাত্রকে শতভাগ উপস্থিত হওয়া এবং অগ্নিকান্ডের ঘটনায় যাবতীয় ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ করেছেন জামিয়ার মুহতামিম হযরতুল আল্লাম মুফতি মুফিজুল ইসলাম হাফিজাহুল্লাহ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ