বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার দুই দিনব্যাপী ইসলামি সম্মেলনের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জোহরের নামাজের পর শুরু হয়ে শুক্রবার জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ সম্মেলন। এতে দেশ-বিদেশের বরেণ্য আলেম, মুফতি ও ইসলামি চিন্তাবিদরা কতুরআন-হাদিস, তাফসির, আকিদা, ফিকাহ, ইসলামি জীবনব্যবস্থা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, সম্মেলনের প্রথম দিন বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে জোহরের নামাজের পর কার্যক্রম শুরু হবে। দুপুর ১টা ৩০ মিনিটে জামিয়ার তাজবিদ বিভাগের শিক্ষার্থীদের তেলাওয়াতের পর ১টা ৪০ মিনিটে উদ্বোধনী ভাষণ ও দোয়া করবেন রাজঘাটা মাদরাসার সদর আল্লামা শামছুল ইসলাম।

দুপুর ২টা ৫ মিনিটে সূরা ফাতিহার তাফসির পেশ করবেন জামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা জাহেদ উল্লাহ। ২টা ৩০ মিনিটে সূরা আসরের তাফসির করবেন জামিয়া পটিয়ার নায়েবে মুহতামিম মাওলানা জাকারিয়া। এরপর ২টা ৫২ মিনিটে ‘হুকুকুল মুসলিম’ বিষয়ে আলোচনা করবেন মাওলানা নুরুল কাদের চকরিয়া।

বিকেল ৪টায় আসরের নামাজের পর ৪টা ১০ মিনিটে সূরা ইখলাসের তাফসির করবেন রাজঘাটা মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল ওয়াহেদ। ৪টা ৪০ মিনিটে ‘নামাজের গুরুত্ব ও ফজিলত’ বিষয়ে বক্তব্য দেবেন কোদালা মাদরাসার মুহতামিম মুফতি আবদুল কাদের।

মাগরিবের নামাজের পর বিকেল ৫টা ৩৫ মিনিটে তিলাওয়াতের মধ্য দিয়ে সন্ধ্যার অধিবেশন শুরু হবে। ৫টা ৪৫ মিনিটে ‘হালাল ও হারাম’ বিষয়ে আলোচনা করবেন ফতেহপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান। ৬টা ১৫ মিনিটে বক্তব্য দেবেন জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন অদুদী। এরপর ৬টা ৪৫ মিনিটে ‘মাকারেমে আখলাক’ বিষয়ে আলোচনা করবেন ভারতের প্রখ্যাত আলেম ও শায়খুল ইসলাম হযরত মাদানী (রহ.)-এর নাতি মাওলানা আশহাদ রশিদী।

এশার নামাজের পর রাত ৯টা ১০ মিনিটে তিলাওয়াতের মাধ্যমে রাতের অধিবেশন শুরু হবে। ৯টা ২০ মিনিটে ‘মুমিনের গুণাবলি’ বিষয়ে আলোচনা করবেন জামিয়া ইসলামিয়া টেকনাফের মুহতামিম মুফতি কেফায়েত উল্লাহ। ৯টা ৫০ মিনিটে ‘ফিতনায়ে আহলে হাদিস’ বিষয়ে বক্তব্য দেবেন চট্টগ্রামের দারুল হেদায়া মাদরাসার মুহতামিম মাওলানা আজিজুল হক আল-মাদানী।

রাত ১০টা ৩০ মিনিটে ‘ইসমতে আম্বিয়া ও শানে রিসালাত’ বিষয়ে আলোচনা করবেন ঢাকার মাওলানা খুরশিদ আলম কাসেমী। রাত ১১টা ১০ মিনিটে ‘শানে সাহাবা’ বিষয়ে বক্তব্য দেবেন ফেনীর জমিয়তুল মাদরাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দীন আল-মোবারক।

সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার ফজরের নামাজের পর সকাল ৬টায় জামিয়ার তাজবিদ বিভাগের শিক্ষার্থীদের তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। সকাল ৬টা ১০ মিনিটে ‘ইসলামের হেফাজত’ বিষয়ে আলোচনা করবেন জামিয়া আজিজুল উলুম বাবুনগরের মুহতামিম মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

৬টা ৪০ মিনিটে ‘তাযকিয়ায়ে নফস’ বিষয়ে বক্তব্য দেবেন জামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া। ৭টা ১০ মিনিটে ‘মাতা-পিতার অধিকার’ বিষয়ে আলোচনা করবেন শাহমীরপুর মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল্লাহ। ৭টা ৫৫ মিনিটে ‘সন্তানের অধিকার’ বিষয়ে বক্তব্য দেবেন দোহাজারীর নায়েবে মুহতামিম মাওলানা আবদুল্লাহ আল মারুফ।

সকাল ৮টা ১০ মিনিটে বক্তব্য দেবেন চকরিয়ার মাওলানা মোস্তফা নূরী। ৮টা ৪০ মিনিটে ‘সুন্নাত ও বিদআত’ বিষয়ে আলোচনা করবেন জামিয়া জিরির মুহতামিম মাওলানা খোবাইব। ৯টা ১০ মিনিটে ‘সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি’ বিষয়ে বক্তব্য দেবেন জামিয়া আজিজুল উলুম বাবুনগরের শায়খুল হাদিস মুফতি মাহমুদ হাসান।

সকাল ৯টা ৪০ মিনিটে ‘শরয়ি পর্দার গুরুত্ব’ বিষয়ে আলোচনা করবেন ঢাকার ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মুহতামিম মুফতি মুহাম্মদ আরশাদ রাহমানী। ১০টা ১০ মিনিটে ‘ফিতনায়ে ইনকারে হাদিস’ বিষয়ে বক্তব্য দেবেন জামিয়া হাটহাজারীর শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ।

সকাল ১০টা ৩০ মিনিটে ‘নবীজি (সা.)-এর অধিকার’ বিষয়ে আলোচনা করবেন জামিয়া ওবাইদিয়া নানুপুরের মুহতামিম মাওলানা সালাহউদ্দীন নানুপুরী। ১১টায় ‘দাওয়াতের গুরুত্ব ও ফজিলত’ বিষয়ে বক্তব্য দেবেন পাকিস্তানের মাওলানা যইনুল আবেদীন। সর্বশেষ সকাল ১১টা ৩০ মিনিটে ‘কওমি মাদরাসা কী ও কেন?’ বিষয়ে আলোচনা করবেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকামের মুহতামিম মাওলানা সাজিদুর রহমান।

শুক্রবার দুপুর ১টায় মসজিদে এবং ১টা ১৫ মিনিটে সম্মেলন মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজের পর দুপুর ১টা ৩০ মিনিটে জামিয়ার তাজবিদ বিভাগের শিক্ষার্থীদের তিলাওয়াতের মধ্য দিয়ে পরবর্তী অধিবেশন শুরু হবে।

দুপুর ১টা ৩৫ মিনিটে ‘তাকওয়া’ বিষয়ে আলোচনা করবেন কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান। সবশেষে দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে ‘সততা ও আমানতদারি’ বিষয়ে আলোচনা এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন জামিয়া আহলিয়া হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। এর মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ ইসলামি সম্মেলনের সমাপ্তি ঘটবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ