বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো ধরনের আঘাত এলে ভারতকেও পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ জানিয়ে সংগঠনটির নেতারা এ হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের প্রকাশ্য হুমকি দিয়েছেন। তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, ভারতের পুতুল হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দমিয়ে রাখতে পারেননি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়।

হেফাজত নেতারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করায় ভারতের দিল্লির সাউথ ব্লক ভীত হয়ে পড়েছে। এ কারণে পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ এসব হুমকিতে ভীত নয়। বরং বাংলাদেশে ভারতের যেসব চিহ্নিত স্বার্থ ও প্রভাব রয়েছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান বাংলাদেশ আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিংবা শেখ পরিবারের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ নয়। দেশের বাস্তবতা বদলে গেছে। ভারতের উচিত এই পরিবর্তিত পরিস্থিতি উপলব্ধি করা। শেখ হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে রেখে দেশের সার্বভৌমত্ব হরণের ষড়যন্ত্র করেছিল ভারত।

বিবৃতিতে বিএনপি নেতা ইলিয়াস আলী, বুয়েটছাত্র আবরার ফাহাদ, পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তা এবং শহীদ ওসমান হাদির প্রসঙ্গ উল্লেখ করে হেফাজত নেতারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তারা দাবি করেন, ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব হত্যাকাণ্ডের দায় ভারতকে নিতে হবে বলেও মন্তব্য করেন তারা।

হেফাজত নেতারা আরও অভিযোগ করেন, নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান ছড়াচ্ছে। তারা বলেন, ২০২৪ সালে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা সম্ভব নয়। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার ও প্রোপাগান্ডা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন, কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে তার পাল্টা জবাব সেভেন সিস্টার্স পেরিয়ে দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছাতে পারে। জুলাই বিপ্লবের ছাত্র-জনতা মৃত্যুকে উপেক্ষা করে স্বাধীনতা রক্ষার সক্ষমতা প্রমাণ করেছে। সামরিকভাবে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোও বাংলাদেশের লড়াইয়ে ভ্রাতৃত্বের বন্ধনে পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ