বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আলজেরিয়ায় অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা আলজেরিয়া-২০২৭’-এ বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের জন্য আবেদন আহ্বান করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী হাফেজদের আগামী ৬ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘তাজবীদসহ পূর্ণ কুরআন হিফজ’ বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রাথমিক পর্ব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২১ থেকে ২৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২ থেকে ৫ জানুয়ারি।

এর আগে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের জন্য আগামী ৮ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও শর্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি প্রার্থীর বয়স ২৫ বছরের বেশি হওয়া যাবে না। শুধু পুরুষ হাফেজরা এ প্রতিযোগিতার জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর কমপক্ষে এক বছর মেয়াদ রয়েছে—এমন আন্তর্জাতিক পাসপোর্ট (এমআরপি বা ই-পাসপোর্ট) থাকতে হবে। পাসপোর্ট না থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি হিসেবে ৩০০ টাকা জমা দিতে হবে। এ অর্থ রূপালী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ‘ইসলামিক ফাউন্ডেশন’-এর চলতি হিসাব নম্বর ৫৫২০০২০০৫০০০৫, রূপালী ব্যাংক পিএলসি, রোকেয়া সরণি শাখার অনুকূলে জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে মূল জমা রশিদ সংযুক্ত করতে হবে। বিকল্প হিসেবে যেকোনো তফসিলি ব্যাংক থেকে একই প্রতিষ্ঠানের নামে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দেওয়া যাবে। আবেদন ফি অফেরতযোগ্য এবং জমা রশিদ বা ব্যাংক ড্রাফটের ফটোকপি গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সঙ্গে এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের কপি, হিফজের সনদের কপি, জীবনবৃত্তান্ত এবং নির্ধারিত আবেদন ফরম জমা দিতে হবে।

আবেদন যেভাবে করবেন

আবেদন ফরম ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সংশ্লিষ্ট বিভাগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আগামী ৬ ডিসেম্বর ২০২৬, রবিবার বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এর আগে আলজেরিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজদের আবেদন করার প্রয়োজন নেই।

নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না। প্রয়োজনে নির্বাচনী পরীক্ষার তারিখ পরিবর্তন এবং অসম্পূর্ণ আবেদন বাতিল করার ক্ষমতাও সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ