মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন

তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত বা ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মাওলানা সাদ সাহেবের বিতর্কিত চিন্তাধারা ও তার অনুসারীদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করে মূলত তিনি বক্তব্যটি দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, তার বক্তব্যকে কেউ কেউ পুরো তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন, যা সঠিক নয়। বরং দারুল উলুম দেওবন্দের আপত্তি তাবলিগ জামাতের সামগ্রিক কার্যক্রমের বিরুদ্ধে নয়; নির্দিষ্ট কিছু বিতর্কিত চিন্তাধারা ও সেগুলোর প্রচার-প্রসারের বিরুদ্ধে।

সম্প্রতি দাওরায়ে হাদিসের দরসে দেওয়া বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) রাতে জরুরি এক বার্তায় দেওবন্দের মুহতামিম বলেন, তাবলিগ জামাত আমাদের আকাবিরদের মেহনত, ত্যাগ, দরদ ও দীনি ফিকিরের ফসল। কিন্তু দুঃখজনকভাবে কিছু ব্যক্তি এই মহান দাওয়াতি মেহনতকে নিজেদের বিতর্কিত মতাদর্শ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন।

বার্তায় দেওবন্দের মুহতামিম জানান, গত দেড় মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের অনুসারীদের ৫০ জনের বেশি সদস্য নিয়ে একটি তাবলিগ জামাত দারুল উলুমে এসেছে। তারা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে দারুল উলুম দেওবন্দের অবস্থানের বিরুদ্ধে গোপনে মানসিকতা তৈরির চেষ্টা করেছে। এ সময় সম্মানিত শিক্ষকদের মর্যাদা সম্পর্কেও অনুপযুক্ত মন্তব্য করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের মধ্যে ওই বিতর্কিত চিন্তাধারার ভিত্তিতে এক বছর ও চিল্লার জন্য প্রস্তুতি নেওয়ার প্রবণতাও দেখা গেছে।

তিনি আরও বলেন, গত ৪ অক্টোবর ২০২৬ ভোপালে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের দেওয়া বক্তব্য আলেমসমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অস্থিরতা সৃষ্টি করেছে। এর পর থেকে দারুল উলুম দেওবন্দে বিভিন্ন স্থান থেকে চিঠি আসছে। অনেকে ফোন করেও বিষয়টি সম্পর্কে জানতে চাইছেন।

মুহতামিমের ভাষ্য, প্রায় ১০ বছর আগে মাওলানা সাদ সাহেবের যেসব ভুল চিন্তাধারা ও বিতর্কিত মতবাদের ব্যাপারে দারুল উলুম দেওবন্দ নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল, সাম্প্রতিক বক্তব্যে সেসব বিষয় আবারও কঠোরতা ও চ্যালেঞ্জের সঙ্গে তুলে ধরা হয়েছে। শুধু তা-ই নয়, প্রকাশ্য জনসমাবেশে হকপন্থি আলেমদের ‘জাহেল’ ও ‘সুন্নতের দুশমন’ বলে আখ্যায়িত করা হয়েছে। এসব বিতর্কিত মতাদর্শের প্রচার-প্রসারের ব্যাপারেও বাইআত নেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, মাওলানা সাদ সাহেবের পক্ষ থেকে এমন কথাও বলা হচ্ছে যে, কলমের মাধ্যমে দাওয়াতের দায়িত্ব পালন হয় না। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বের বিভিন্ন শাসকের কাছে দাওয়াতি চিঠি পাঠিয়েছেন। একইভাবে মসজিদের বাইরে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থাকে সুন্নতবিরোধী বলা হচ্ছে। এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে আকাবির ও পূর্বসূরি মনীষীদের অসংখ্য দ্বীনি, দাওয়াতি, শিক্ষামূলক ও সংশোধনমূলক প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

দেওবন্দের মুহতামিম বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন আর নীরব থাকার সুযোগ নেই। আকাবিররা দীর্ঘদিন ধরে সংশোধনের চেষ্টা করেছেন, চিঠিপত্র লিখেছেন এবং বিভিন্নভাবে নসিহত করেছেন। কিন্তু দুঃখজনকভাবে সংশোধনের পরিবর্তে বিতর্কিত বক্তব্য ও মতাদর্শের ব্যাপারে জেদ ও অনড় মনোভাব বাড়ছে। তাবলিগ জামাতের প্রচলিত ও প্রতিষ্ঠিত মূলনীতির পরিপন্থী হয়ে নিজেদের ইচ্ছামতো ফতোয়া দেওয়া হচ্ছে।

এ অবস্থায় দ্বীনের হেফাজতের স্বার্থে প্রত্যেক আলেমের দায়িত্ব হলো, সংশ্লিষ্ট ব্যক্তি, অনুসারী ও সাধারণ মানুষকে এসব বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে অবহিত করা। একইভাবে মাদরাসার মুহতামিম, শিক্ষক ও দায়িত্বশীলদেরও শিক্ষার্থীদের এসব ভুল ও বিতর্কিত মতাদর্শ সম্পর্কে সচেতন করা উচিত। অন্যথায় পরিস্থিতি আরও জটিল ও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের বক্তব্য শোনা মোটেও সমীচীন নয়। বিশেষ করে তার বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে যথাযথ জ্ঞান ও সচেতনতা না থাকলে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হতে পারেন।

তিনি আরও স্পষ্ট করেন, দারুল উলুম দেওবন্দ কখনো কোনো খণ্ডিত ভিডিও ক্লিপ বা অসম্পূর্ণ বক্তব্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বরং মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের পূর্ণাঙ্গ বক্তব্যগুলো বিস্তারিতভাবে শুনে, যাচাই-বাছাই ও পর্যালোচনার পর নিজেদের অবস্থান নির্ধারণ করেছে। এ-সংক্রান্ত শুরু থেকে বর্তমান পর্যন্ত সব ঘটনা, বক্তব্য, চিঠিপত্র ও বিরোধের পূর্ণাঙ্গ বিবরণ সাত-আট খণ্ডে সংকলন করে দারুল উলুম দেওবন্দের সংরক্ষণাগারে সংরক্ষণ করা হয়েছে।

বার্তার শেষাংশে তিনি বলেন, বিষয়টিকে তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে দেখার কোনো অবকাশ নেই। এটি দ্বীনের হেফাজত, আকাবিরদের প্রতিষ্ঠিত নীতিমালা সংরক্ষণ এবং বিতর্কিত ও বিভ্রান্তিকর চিন্তাধারা থেকে উম্মাহকে সতর্ক করার বিষয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ