মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন

ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (২৪ নভেম্বর)। রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আয়োজিত এ সম্মেলনে আজ ও আগামীকাল বুধবার দেশি-বিদেশি বিশিষ্ট আলেম-উলামারা বয়ান করবেন। মহাসম্মেলনের শেষ দিন বুধবার বাদ মাগরিব বিশেষ সমাপনী আলোচনা ও দোয়া পরিচালনা করবেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

আয়োজকদের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। সকালের অধিবেশনে আলোচনা করেন মুফতি আবু সাঈদ, ভারতের মাওলানা আজহার মাদানী ও পাকিস্তানের মাওলানা আওরঙ্গজেব ফারুকী। এ পর্বে ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবরà