নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আয়োজিত এ সম্মেলনে দিনভর দেশি-বিদেশি বিশিষ্ট আলেমদের বয়ান ও দস্তারবন্দি কার্যক্রমে অংশ নেন হাজারো মানুষ। তিন দিনের এ মহাসম্মেলনের শেষ দিন আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব বয়ান করবেন ভারতের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নà