মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেশের জঙ্গিদের আইএস সম্পৃক্ততা কাল্পনিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalআওয়ার ইসলাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গুলশানে হামলাকারী জঙ্গিদের আইএস-এর সঙ্গে সম্পৃক্ত থাকার ধারণাকে এখনো কাল্পনিক বলেই মনে করেন।

গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরে জঙ্গিবাদবিরোধী জাতীয় শিক্ষা কনভেনশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার বিরোধী শক্তিরাই নামে-বেনামে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে। এর সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রও থাকতে পারে। আমরা সব কিছু আমলে নিয়েই দেশ থেকে জঙ্গিবাদ স্বমূলে উৎপাটন করব। কোনো ধর্ম মানুষ হত্যা সমর্থন করে না উল্লেখ করে তিনি বলেন, যারা ইসলামের নাম করে মানুষ হত্যা করছে তারা মূলত পবিত্র ধর্ম ইসলামকেই বিতর্কিত করছে। আমরা সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদকে রুখে দেবোই।

কনভেনশনে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান একে আজাদ চৌধুরী।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ