মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দীপন হত্যার মাস্টারমাইন্ড গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untbbitled-2 copyআওয়ার ইসলাম : বাংলাদেশে জাগৃতি প্রকাশনী সংস্থার প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রহমান টুটুল হত্যাচেষ্টার অন্যতম 'মাস্টারমাইন্ড' আব্দুস সবুরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিএমপির পক্ষ থেকে আজ জানানো হয়েছে, গতকাল শনিবার রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে আব্দুস সবুরকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃত সবুর রাজু, সাদ, সামাদ এবং সাজু নামেও পরিচিত।

এই বিষয়ে কিছু পরেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি। এর আগে গত ২৪শে অগাস্ট প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার মূল আসামী শামীম ওরফে সিফাতকে গ্রেপ্তারের দাবি জানায় ঢাকার গোয়েন্দা পুলিশ।

মূল আসামী শামীমকে গ্রেফতারের কিছুদিন আগে আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন যে ছয় জঙ্গিকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়, তাদের মধ্যে শামীমের নামও ছিল। সিলেট অঞ্চলের ছেলে সিফাত ওরফে শামীম, প্রকাশ ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডের সার্বিক সমন্বয়কারী এবং ওই হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের প্রশিক্ষক ছিল বলে পুলিশ জানিয়েছে।

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সাল আরেফিন দীপন। একই বছর ফেব্রুয়ারিতে একই ধরণের আরেকটি হামলায় নিহত লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের কয়েকটি বইয়ের তিনি প্রকাশক ছিলেন।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ