মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জঙ্গিদের লাশ নিয়ে সমস্যায় ঢামেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

UnFDtitled-1 copyআওয়ার ইসলাম : সংরক্ষণের পর্যাপ্ত সুবিধা না থাকায় সাম্প্রতিক কয়েকটি অভিযানে নিহত জঙ্গিদের লাশ সরিয়ে নেবার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ বলছে, লাশগুলোর এখনো কিছু পরীক্ষানিরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া বাকি আছে, যা সম্পন্ন হবার পরই সেগুলোর ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ সংরক্ষণের ফ্রিজের মোট ২০টি চেম্বার রয়েছে। এর মধ্যে আটটিই অকার্যকর থাকায়, এই মূহুর্তে ১২টি চেম্বারে ১৬টি লাশ রাখতে হয়েছে। জানা গেছে এর মধ্যে ১৩টি লাশই সাম্প্রতিক কয়েকটি অভিযানে নিহত জঙ্গিদের।

কল্যাণপুরে নিহত নয় জঙ্গি, নারায়ণগঞ্জের তিন জঙ্গি, মিরপুরে নিহত একজনসহ মোট ১৩ জঙ্গির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।। এছাড়া গুলশান হামলায় নিহত ছয়জনের লাশ রাখা আছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। কোন পরিবারই এখনো পর্যন্ত লাশ নিতে চায়নি।

গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর পরিবার লাশ নিতে চাইলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ