শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

গাজীপুরে কারখানায় ব্রয়লার বিস্ফোরণে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gajipurগাজীপুর: জেলার টঙ্গী বিসিক শিল্পনগরীতে কয়েল কারখানায় ব্রয়লার বিস্ফোরণে নারীসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার ভোর ৬টার দিকে চম্পাকো কয়েল কারখানায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়েছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, রাতের শিফটে কাজ করার সময় কারখানায় বয়লার বিস্ফোরণ হয়। এতে সৃষ্ট আগুনে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আরো কয়েকজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ