শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আজিমপুরে নিহত জামশেদ আত্মহত্যা করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamshedগতকাল রাতে আজিমপুরে পুলিশের অভিযানে নিহত  জামশেদ হোসেন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ।

আজ রবিবার বিকাল চারটার দিকে ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তদন্তকারী চিকিৎসক বলেন, সমসেদের গলায় ধারালো অস্ত্রের গভীর জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ধারালো অস্ত্রের আরও পাঁচটি ক্ষতচিহ্ন। তবে স্প্লিন্টারের আঘাতও রয়েছে বলে জানান তিনি। তবে নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন সমসেদ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে নিহত জামশেদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন লালবাগ থানার উপপরিদর্শক আশুতোষ।

গতকাল শনিবার রাত আটটার দিকে পুরান ঢাকার লালবাগ রোডের ২০৯/৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় জঙ্গি সন্দেহে অভিযান চালায় পুলিশ। এ সময় একজন নারী পুলিশকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ সময়ে একজন নারী হাতে ধারালো ছুরি ও পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে গুলি করে আটক করতে সক্ষম হয়। জঙ্গিদের ছুরিকাঘাতে আহত হন পাঁচ পুলিশ সদস্যরা।

এফএফ