শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

রাত পোহালই ঈদুল আযহা : কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮ টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

our-islam-kumilla-copyআমিনুল ইসলাম হুসাইনী, কুমিল্লা : ধর্মপ্রাণ মুসলমানগণ আগামীকাল মঙ্গলবার উদযাপন করবেন দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এজন্য প্রস্তুত পুরো বাংলাদেশ। দেশের অন্যান্য জেলার মত সবরকমের প্রস্তুতি সম্পন্য করেছে কুমিল্লা সিটি কর্পোরেশনও। ঈদকে কেন্দ্র করে কুমিল্লায় এখন বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় ঈদগাহের ধোয়া মোছার কাজও সম্পন্ন। সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

জামাত পরিচালনা করবেন কান্দিরপাড় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাও. ইব্রাহিম কাদরী। এ বছর নাশকতা প্রতিরোধে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহে প্রবেশের পূর্বে চারটি স্থানে স্থাপন করা হয়েছে তল্লাশি চৌকি। স্থানগুলো হচ্ছে, সার্কিট হাউজ,শিশুপার্ক,প্রেস ক্লাব ও পুলিশ সুপারের বাস ভবনের সামনে। কুমিল্লা জেলা প্রশাসক মো.হাসানুজ্জামান কল্লোল আওয়ার ইসলাম ২৪ ডটকমকে জানান, ঈদ উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে গত দু‘দিন ধরে স্বজনদের সাথে ঈদ উদযাপনে কুমিল্লা শাসন গাছা,জাঙ্গালিয়া,চক বাজার ও রেলওয়ে যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু জানান, ঈদ উদযাপনে সিটি কর্পোরেশনের অধীন সকল ওয়ার্ডে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরো জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রতি ওয়ার্ডে একটি করে গাড়ি ও ১০ হাজার পলি ব্যাগ সরবরাহ করা হবে। প্রতি ওয়ার্ডে পশু কোরবানি দেয়ার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।

অপ্রীতিকর ঘটনা ও পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চলছে জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রচার-প্রচারণা । ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীসহ জেলার প্রত্যন্ত অঞ্চলেও পুলিশের টহল জোরদার থাকবে বলে জানান পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার স্বার্থে মহাসড়কের কুমিল্লার অংশে পুলিশের সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয় রয়েছেন। হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম,পিপিএম (সেবা) জানান, পবিত্র ঈদুল আযহা উদযাপনে ঘরমুখো সাধারণ মানুষের নিরাপত্তা ও ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরতে পথের নিরাপত্তা বজায় রাখতে সকল হাইওয়ে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও নগর ভবন,জেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরত্বপূর্ণ সরকারি ভবনগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সব মিলিয়ে মহান আল্লাহ তায়লার নৈকট্য অর্জন ও উৎসবের আনন্দকে রঙ্গিন করতে সবরকমের প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ