মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘২৮ বছরে চামড়ার বাজার এতো খারাপ দেখিনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘২৮ বছরে চামড়ার বাজার এতো খারাপ দেখিনি’

আওয়ার ইসলাম: ‘২৮বছর ধরে পোস্তায় চামড়ার আড়তে কাম করি। ঈদের সময় নিজেই টুকটাক ব্যবসা করি। মাথার চামড়া কিইন্যা লবণ মিশাইয়া রেডি মাল আড়তদারদের কাছে বেচি। গত বছর ৬০ টাকায় মাথার চামড়া কিইন্যাও লাভ করছিলাম। কিন্তু এইবার অর্ধেক দামে চামড়া কিননাও লাভের মুখ দেখুম কিনা সন্দেহ।’

বুধবার দুপুরে এভাবেই গত বছরের সঙ্গে এ বছরের চামড়ার দামের পার্থক্যের কথা জানাচ্ছিলেন মিরাজ মিয়া। কয়েকজন মিলে একসঙ্গে কেনা মাথার চামড়ায় লবণ লাগানোর কাজ করছিলেন। একটি চামড়াও যেন নষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করছিলেন বার বার।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি জানান, হঠাৎ কইরা লবণের দাম লাফাইয়া লাফাইয়া বাইড়া গেছে। যেই লবণ প্রতি বস্তা (৭৫ কেজির বস্তা) গত ঈদে ৫০০ থাইক্যা ৬০০ টাকায় বিক্রি হইছে সেই লবণ আজ ১৮০০ থাইক্যা ২০০০ টাকায় বিক্রি অইতাছে। সাধারণ গরুর চামড়ার প্রতিটিতে ১ কেজি লবণ লাগাইতে অইতাছে। তবে কম দামে কিনতে পারলেও লবণের অতিরিক্ত দামের কারণে লাভের মুখ দেখুম কিনা সন্দেহ।

তিনি জানান, গত বছর ৪০ টাকার নীচে মাথার চামড়া কিনতে পারিনি। আর এইবার ২৫ টাকা থেকে ৩০ টাকায় কিননাও দুঃশ্চিন্তায় আছি। চামড়া কেনার পর লবণের দাম বাইরা যাওয়াও একেকটি মাথার চামড়ায় খরচ ৪৫ থেকে ৫০ টাকা পড়বো। কিন্তু আড়তদাররা দাম কইতাছে ৫০ টাকা।

মিরাজ মিয়া জানায়, বহু বছর ধরে ব্যবসা করায় আমরা না হয় কিছুটা অইলেও লাভের মুখ দেখুম কিন্তু যারা না বুইজ্যা চামড়া কিনছে অরা তো পুরাই ধরা।

সূত্র: জাগো নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ