সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

জুমার নামাজে আত্মঘাতি হামলা; নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

images-6আওয়ার ইসলাম : পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মোহমান্দ এজেন্সির আনবার তাহশিল মসজিদে ওই আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের খবর অনুযায়ী, মসজিদে বোমা হামলায় আহত হয়েছেন আরো অন্তত ২৩ জন। পেশোয়ারের সহকারী রাজনৈতিক কর্মকর্তা নাভিদ আকবরের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, হামলার পর গুরুতর আহতদের বাজাউর, চারসাদ্দা ও পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, শরীরে বোমা বাঁধা ওই আত্মঘাতী হামলাকারী মসজিদের বারান্দায় নিজেকে উড়িয়ে দেন।
আত্মঘাতী এই হামলার পর এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান তালেবান দেশটির আদালত, স্কুল এবং মসজিদে এই ধরনের হামলা চালিয়েছে বলে জানায় ওই নিরাপত্তা সূত্র।

আরআর