মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত সজীব ওয়াজেদ জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joy2আওয়ার ইসলাম: ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড' এ ভূষিত হলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হলো।

১৯ সেপ্টেম্বর (সোমবার) পুরস্কার গ্রহণ করেন জয়। বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডেভি এই পুরষ্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এই পুরস্কারটি দিয়েছে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণের প্রথম বার্ষিকীতে এই লক্ষ্য অর্জনের পথে প্রতিযোগিতামূলক তথ্যপ্রযুক্তি ও ফ্যাশনের গুরুত্ব নিয়ে নিউইয়র্কের হোটেল মিলিয়েনিয়ামের রিভারভিউ সম্মেলন কক্ষে এক উচ্চ পর্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

'ডিজিটাল বাংলাদেশ' প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় সজীব ওয়াজেদ জয়কে এই পুরস্কারের ভূষিত করা হলো।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ