মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নাস্তিকদের এজেন্ডাই হচ্ছে জনগণকে পথভ্রষ্ট করা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti-foyjullahআওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন,  সারা দুনিয়ার নাস্তিক মুরতাদ, দুর্নীতিবাজ অপশক্তির রাজনীতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির মূল এজেন্ডা হচ্ছে জনগণকে পথভ্রষ্ট করা ও জাহান্নামের পথে চলতে বাধ্য করা। তারা দুর্নীতি, ধাপ্পাবাজি, দেহব্যবসা, মদ-ব্যবসা, জোয়া, অশ্লীললতা, বেহায়াপনা ও সূদখোরদের ব্যবসা চালানোর স্বাধীনতা দিলেও ইসলাম নিয়ে বেঁচে থাকার স্বাধীনতা দিতে চায় না।

মুফতী ফয়জুল্লাহ আরো বলেন, সত্যিকার স্বাধীনতা মহান আল্লাহর এক বিশাল নেয়ামত। ইসলাম পালন ও জান্নাতের পথে চলা, দীনপ্রচার, ইসলামি শিক্ষার স্বাধীনতা ও ইনসাফ, সাম্য, মানবিক মর্যাদা, সত্যের পক্ষে দাঁড়ানো এবং আল্লাহর দ্বীন বিজয়ের সৈনিক রূপে গড়ে উঠার স্বাধীনতাই হলো মানব জীবনের অতি কল্যাণকর স্বাধীনতা। এমন স্বাধীনতা নিয়েই দেশপ্রেমিক জনতাকে রাষ্ট্রের প্রতিটি অঙ্গণে ঈমামি দায়িত্বপালন করতে হবে, দেশের স্বাধীনতা, অখণ্ডতা রক্ষা করতে হবে এবং জনসেবা, ত্যাগ, শান্তি ও শৃঙ্খলার সংস্কৃতি গড়ে তুলে উগ্রবাদী সহিংসতা মোকাবেলা করে পরকালীন সফলতা অর্জন করতে হবে।

২৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা ইসলামী ঐক্যজোটের একান্ত সহকর্মীদের সাথে মত বিনিময়কালে মুফতী ফয়জুল্লাহ একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, মুফতী তৈয়্যেব হোসাইন, মুফতী সাখাওয়াত হোসাইন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা ইসহাক, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা হাফেজ হাবীবুর রহমান, মাওলানা আনসারুল হক ইমরান প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ