মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জেএমবির সাত সদস্যের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jmbআওয়ার ইসলাম : চাঁপাইনবাবগঞ্জ ও খাগড়াছড়ি জেলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে দুই জেএমবি সদস্যকে অস্ত্র আইনে ১৪ বছর করে এবং খাগড়াছড়িতে পাঁচ জেএমবি সদস্যকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এঁদের মধ্যে একজন পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ আদালত ২-এর বিচারক মো. জিয়াউর রহমান দুই জেএমবি সদস্যকে ১৪ বছর করে কারাদণ্ড দেন।এঁরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট খড়গপুরের মমিন এবং ভোলাহাট উপজেলার মুশরিভুজার রবিউল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর জোবদুল হক দুই জেএমবি সদস্যের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে আরো মামলা বিচারাধীন রয়েছে।

সূত্র : এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ