শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভারত পাকিস্তান সংঘাতের কারণে বারবার হুমকির মুখে পড়ছে সার্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sark-pak-indআওয়ার ইসলাম : সার্কের দুই সদস্য ভারত ও পাকিস্তানের নিজেদের মধ্যেকার দ্বন্দ্বই যে ইসলামাবাদে নভেম্বরে নির্ধারিত সার্ক সম্মেলনকে ব্যর্থ করে দিতে চলেছে, পর্যবেক্ষকরা প্রায় সবাই সে বিষয়ে একমত। অথচ সার্ক প্রতিষ্ঠার সময় কথা ছিল, দুই সদস্য দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে সেখানে কোনও আলোচনা হবে না - এই প্ল্যাটফর্মে গুরুত্ব পাবে শুধুই আঞ্চলিক বিষয়। কিন্তু বাস্তবে দেখা গেছে তার উল্টোটাই ঘটেছে - ভারত-পাকিস্তান সংঘাতের ছায়া সার্ককে বারবারই অকার্যকর করে তুলেছে।

তিন দশক আগে ঢাকায় 'সার্ক' নামে যে আঞ্চলিক জোটের জন্ম হয়েছিল, তার নামের মধ্যেই ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার। কিন্তু যেখানে জোটের সবচেয়ে বড় দুটো দেশের মধ্যে ঐতিহাসিকভাবেই নিরন্তর সংঘাত লেগে আছে, সেখানে তারা কেউই কিন্তু কিন্তু দ্বিপাক্ষিকতার ঊর্ধ্বে উঠে জোটের স্বার্থ দেখতে পারেনি।

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত যতদিন বজায় থাকবে, এই আঞ্চলিক জোট যে কিছুতেই মসৃণভাবে এগোতে পারবে না বলে মত প্রকাশ করছেন বিশ্লেষকরা।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ