শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভারত পাকিস্তানকে ধৈর্য ধরার আহ্বান জানালো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasmir-borderআওয়ার ইসলাম : চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার ভেতরে ধৈর্য ধরার জন্য ভারত এবং পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। একইসঙ্গে ইসলামাবাদ ও নয়াদিল্লিকে মার্কিন সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে, পরমাণু শক্তিধর কোনো দেশের পক্ষ থেকে আণবিক বোমা ব্যবহারের হুমকি দেয়া উচিত নয়।

পাকিস্তান ও ভারত সরকার যখন তাদের বাগযুদ্ধ তীব্রতর করেছে এবং দু পক্ষই সম্ভাব্য সামরিক সংঘাতে পরস্পরের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে তখন আমেরিকা এ আহ্বান জানাল।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের কাছে বিষয়টি নিয়ে তাদের মন্তব্য জানতে চাইলে ওই মুখপাত্র বলেন, “পরমাণু শক্তিধর দেশগুলোর দায়িত্ব রয়েছে যে, তাদের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র-সক্ষমতার বিষয়ে ধৈর্য ধরতে হবে।”

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ