শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ধেয়ে আসছে ভয়ংকর ঘুর্ণিঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

stormআওয়ার ইসলাম : গত নয় বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে শক্তিশালী ঘুর্ণিঝড় এখন ধেয়ে আসছে ক্যারিবিয় দ্বীপ জ্যামাইকার দিকে। কিউবা এবং হাইতির কিছু অংশেও এই ঘুর্ণিঝড় আঘাত হানতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এই ঘুর্ণিঝড়ে বাতাসের গতি এখন ঘন্টায় ২৬০ কিলোমিটার। এরকম তীব্র ঝড়ে ঘরবাড়ি উড়ে যেতে পারে। হারিকেন ম্যাথিউ'কে এখন তীব্রতার দিক থেকে 'ক্যাটাগরি ফাইভ' বলে বর্ণনা করা হচ্ছে। ক্যাটাগরি ফাইভ হারিকেন হচ্ছে সবচেয়ে তীব্র মাত্রার ঘুর্ণিঝড়।

ঘুর্ণিঝড়ের প্রস্তুতির জন্য জ্যামাইকার প্রধানমন্ত্রী পার্লামেন্টের জরুরী অধিবেশন ডেকেছেন। এই ঘুর্ণিঝড় সোমবার নাগাদ স্থলভাগে আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। ঘুর্ণিঝড়ের আশংকায় জ্যামাইকার লোকজন জরুরী খাবার এবং রসদপদ কিনে মওজুদ করার জন্য সুপারমার্কেটগুলোতে ভিড় করেছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ