মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চলতি বছর জিপিডি প্রবৃদ্ধি হবে ৬.৮ ভাগ : বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

world-bankআওয়ার ইসলাম: চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন (জিপিডি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সে ক্ষেত্রে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছর অতি দারিদ্র্যের হার ১২ দশমিক ১ শতাংশে নেমে আসবে।

এবারের বাজেটে চলতি অর্থবছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।

আজ সোমবার বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এই হিসাব তুলে ধরা হয়েছে।

এ উপলক্ষে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার আবাসিক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ প্রতিবেদন তুলে ধরেন। এতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বক্তব্য দেন।

এতে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানব উন্নয়ন সূচকের অগ্রগতির কারণে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা মোট জনগোষ্ঠীর ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।

এর আগের ২০১৪-১৫ অর্থবছরে দেশে অতিদারিদ্র্যের হার ছিল ১৩ দশমিক ৮ শতাংশ। মাথাপিছু আয়ের তুলনায় বাংলাদেশে দারিদ্র্য হ্রাসের হার অনেক বেশি। এ ক্ষেত্রে বাংলাদেশের অর্জন পার্শ্ববর্তী ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটানের চেয়ে ভালো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ