মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিহারে মদ নিষিদ্ধ করা নিয়ে আদালত-সরকার লড়াই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_91492410__86887070_86887067ভারতের বিহার রাজ্যে মদ বিক্রি ও পানের ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে গত দুদিনে আদালত ও সরকারের লড়াই শুরু হয়েছে। বিহারের হাইকোর্ট দু'দিন আগে উত্তরাঞ্চলীয় এ রাজ্যটিতে মদ বিক্রি ও পানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।

এর পর রাজ্যটির সরকার বলছে, তারা একটি নতুন এবং আরো কঠোর এ্যালকোহল-বিরোধী আইন করছে - যা অবিলম্বে কার্যকর হবে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, তিনি এই নিষেধাজ্ঞার মাধ্যমে 'সমাজের কল্যাণ করবেন।' এই আইনে কোন বাড়িতে মদ পাওয়া গেলে সে বাড়ির সকল প্রাপ্তবয়স্ক বাসিন্দার গ্রেফতার ও বর্ধিত মেয়াদের জেল হবে। তবে মদ উৎপাদনকারী কোম্পানির একজন আইনজীবী বলেছেন, তার ধারণা এই নতুন নিষেধাজ্ঞাও আদালতে বাতিল হয়ে যাবে।

এর আগে নিষেধাজ্ঞা বাতিল করে উচ্চ আদালতের দেয়া রায়ে বলা হয়, এটা 'বেআইনি, বাস্তববর্জিতএবং অসাংবিধানিক'।

গত ৫ই এপ্রিল ওই নিষেধাজ্ঞা আরোপের পর বিহারে ১৩ হাজার লোককে গ্রেফতার করা হয়। তবে রাজ্যের মহিলারা এর পক্ষে ছিলেন, কারণ তাদের মতে মদ্যপান পরিবারের মধ্যে নির্যাতন এবং দারিদ্র্য বাড়ায়।

বিহারে এ বছর আগস্ট মাসে দেশী মদ পান করে ১৩ জনের মৃত্যু হয়।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ