শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কাবা শরীফের দক্ষিণের দরজাগুলো বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kaba_sharifআওয়ার ইসলাম: পবিত্র কাবা শরীফের দক্ষিণ দিকের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তবে এ ব্যবস্থা সাময়িক। কাবা শরীফের চলমান সম্প্রসারণকাজ সম্পন্ন হলেই দরজাগুলো খুলে দেয়া হবে।

মরহুম বাদশাহ আবদুল্লাহ ২০১১ সালের ১৯ আগস্ট এ সম্প্রসারণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে তার নামেই প্রকল্পের নামকরণ করা হয়েছে।

এ প্রকল্পের অধীনে বিভিন্ন কাঠামো সম্প্রসারণ, আঙ্গিনার আওতা বাড়ানো, ভবন ও টানেল নির্মাণ এবং সেবা কার্যক্রম বাড়ানো হবে। এছাড়া প্রথমবারের মতো রিং রোড বানানো হবে। এসব কাজ সম্পন্ন হলে পবিত্র কাবা শরীফে এক ঘণ্টায় এক লাখ সাত হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে। এছাড়া অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি স্থাপনের ফলে সেবার মানও উন্নত হবে।

এসব কারণে প্রকল্পটি শতাব্দীর সেরা প্রজেক্ট নামে পরিচিতি পেয়েছে। প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি সউদি রিয়াল।

সূত্র : সউদি গেজেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ