সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

অনলাইনে মার্কিন তরুণীর সাথে প্রেম করায় সৌদি তরুণ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-usআওয়ার ইসলাম: অনলাইনে এক মার্কিন তরুণীর সঙ্গে প্রেম করে বিপদে পড়েছেন সৌদি আরবের তরুণ আবু সিন। তাদের এ প্রেমালাপকে দেশটির সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজ বিবেচনা করে সৌদি ওই যুবককে গ্রেফতার করে দেশটির পুলিশ।

গত সপ্তাহে জামিন পেলেও সৌদি এ যুবককে পাঁচ বছরের কারাদণ্ড ও একই সঙ্গে আট লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থদণ্ড করা হতে পারে। ইউনাউ নামে একটি অনলাইন কমিউনিটি ফোরামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২১ বছর বয়সী তরুণী ক্রিস্টিনার সঙ্গে পরিচয় হয় আবু সিনের। এরপর থেকেই দু'জনের মধ্যে প্রেমালাপ শুরু হয়। কিন্তু মুসলিম এ দেশটির আইনে কোনও অপরিচিত পুরুষ অপরিচিতা নারীর আলাপচারিতা শাস্তিযোগ্য অপরাধ।

অনলাইনে মার্কিন তরুণীর সাথে সাইবার রোমান্সের সূত্র ধরে গত মাসে আবু সিনকে গ্রেফতার করে সৌদি পুলিশ।

এফএফ