মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাকিস্তান মার্কিন ইশারায় চলে, কাশ্মির ইস্যু সমাধান করতে পারবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম আসামী এবার কঠোর বক্তব্য দিলেন ভারত ও আমেরিকার বিরুদ্ধে। মোস্ট ওয়ান্ডেট ঘোষণা করার পরও তার বিরুদ্ধে আমেরিকা কিছুই করতে পারেনি বলেও তোপ দেগেছেন তিনি।
তিনি বলেন, আমেরিকা আমার মাথার দাম রেখেছে কোটি কোটি টাকা। কিন্তু গত পাঁচ বছরে তারা আমার কিছুই করতে পারেনি।
হাফিজ় সইদের বক্তব্য, “ভারত আমাকে নিয়ে ভীত। আমাকে নিয়ে খোঁজ খবর নিতে পাকিস্তান আসছে আমেরিকা। কিন্তু আমি বহাল তবিয়তেই আছি।”
কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তান সরকারের ভূমিকারও তুলোধনা করেন হাফিজ় সইদ। বলেন, “কাশ্মীরবাসী সমস্যার মধ্যে রয়েছে। অথচ সমস্যার সমাধান করতে পারছে না পাকিস্তান পার্লামেন্ট। অথচ পার্লামেন্টের সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছে এই সাধারণ মানুষগুলোই।” তারপরই তার ঝাঁঝালো বক্তব্য, “পাকিস্তান পারবে কী করে? তারা আসলে আমেরিকার দেখানো পথেই চলছে।” কাশ্মীর সমস্যা নিয়ে ভারত কোনো সমাধানের পথে হাঁটবে না বলে মন্তব্য করে হাফিজ সইদের পরামর্শ, “কাশ্মীর আজা়দি চাইছে। এই সমস্যা নিয়ে সব দলের এক ছাতার নীচে এসে আলোচনা করা দরকার। ভারত এই নিয়ে কিছুই করবে না। আমেরিকা নয়, আল্লাহর কথা মনে করা উচিত।”
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ