মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ট্রাম্পের বিরুদ্ধে আবারো যৌন হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trumpআওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরো দুজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। যদিও এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মি. ট্রাম্প।

অভিযোগকারীদের একজন, সামার জারভোস অভিযোগ করেছেন, ২০০৭ সালের দিকে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন। চাকরির আলোচনার জন্য একটি হোটেলে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ওই ঘটনা ঘটিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেছেন।
তবে তিনি বাধা দিলে শেষপর্যন্ত কম বেতনের একটি চাকরির কথা প্রস্তাব করেন মি. ট্রাম্প।

আরেকজন অভিযোগকারী, ক্রিস্টিন অ্যান্ডারসন বলছেন, নব্বুইয়ের দশকে নিউইয়র্কের একটি ক্লাবে ওয়েট্রেস হিসাবে কাজ করার সময়, একদিন হঠাৎ করে মি. ট্রাম্প তাকে জড়িয়ে ধরে কাপড়ের ভেতর হাত ঢুকিয়ে দেন। তিনি বলছেন, কোন বাক্যালাপ, এমনকি তার দিকে না তাকিয়েই মি. ট্রাম্প এমনটা করেন, যেন তিনি এরকম কিছু করলেও তার কিছুই হবে না। তবে এসব অভিযোগ ভয়াবহ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন কয়েকজন নারী।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকানদের সতর্ক করে দিয়ে বলেছেন, নভেম্বরের নির্বাচনে আসলে গণতন্ত্রের উপরই ভোটাভুটি হতে যাচ্ছে। একজন প্রেসিডেন্ট হবার জন্য ডোনাল্ড ট্রাম্প সৎ ব্যক্তি নন বলেও তিনি বর্ণনা করেছেন।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ