সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মুহাম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রীকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jafarআওয়ার ইসলাম: বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও লেখক মুহাম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রীকে মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মি. ইকবাল এবং তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন।

জালালাবাদ থানার পুলিশ কর্মকর্তা আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, "গত ১২ই অক্টোবর ঢাকায় অবস্থানকালে মোবাইলে মেসেজ পাঠিয়ে এই হুমকি দেয়া হয়। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে ইংরেজিতে লেখা মেসেজ আসে। সেখানে 'শিগগিরই তোমাদের হত্যা করা হবে' লেখা ছিল"।

এই পুলিশ কর্মকর্তা জানান, প্রথমে ইয়াসমিন হক এবং মুহাম্মদ জাফর ইকবালের মোবাইলে মেসেজ আসে। এরপর তারা সিলেটে ফিরে থানায় এসে জিডি করেন গতকাল শুক্রবার।

যে ফোন নম্বর থেকে এই হুমকি দেয়া হয় সেটি বর্তমানে বন্ধ রয়েছে বলে জানান ওসি আক্তার হোসেন। তারা মিস্টার ইকবালের বাসভবনে এবং কর্মস্থলে নিরাপত্তা বাড়িয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, হুমকি-দাতা কে বা কারা তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

সূত্র: বিবিসি

এফএফ