মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

দাড়ি রাখতে না দিলে চাকরি ছেড়ে অন্য কাজ খুঁজুন: দারুল উলুম দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

daobandআওয়ার ইসলাম: ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত এক মুসলিম আধিকারিকের জন্য দেয়া ফতোয়ায় বলা হয়েছে, দাড়ি বড় করতে না দিলে চাকরি ছেড়ে অন্য কাজ খুঁজুন। ভারতের প্রখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে ওই ফতোয়া দেয়া হয়েছে।

আজ রোববার গণমাধ্যমে প্রকাশিত দেওবন্দের পক্ষ থেকে দেয়া ওই ফতোয়ায় বলা হয়েছে যদি বিমান বাহিনীতে কাজ করার জন্য দাড়ি বাড়াতে না দেয়া হয় তাহলে দ্রুত ওই চাকরি ছেড়ে দেয়া উচিত। এর পাশাপাশি নতুন চাকরির সন্ধান না পাওয়া পর্যন্ত তাকে যতবার ‘শেভ’ করার প্রয়োজন হবে ততবার আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করা  উচিত।

বিমান বাহিনীর এক মুসলিম কর্মকর্তা দারুল উলুম দেওবন্দে চিঠি লিখে এ সংক্রান্ত  রায় জানতে চেয়েছিলেন। তিনি চিঠিতে লিখেছিলেন, ‘আমি যে বয়সে বিমান বাহিনীতে যোগ দিই সেসময় আমার দাড়িই হয় নি। এখানে আমার কাজের ১০ বছর পূর্ণ হয়েছে। আমার মনে হয় এই কাজের সুবাদেই আমি বেশি করে ইসলামের কাছাকাছি আসতে পেরেছি। আমি অনেক জায়গা সফর করেছি এবং বিভিন্ন ধরণের লোকেদের সংস্পর্শে এসেছি। এখন আমি দাড়ি রাখতে চাই কিন্তু এয়ার ফোর্স আমাকে এর অনুমতি দেয় না। আমাকে প্রত্যেক দিন ‘শেভ’ করে যেতে হয়। এমতাবস্থায় আমার কাছে দুটি পথ। কোনো সুযোগ সুবিধা গ্রহণ ছাড়া চাকরি ছেড়ে দেয়া অথবা প্রতিদিন ‘শেভ’ করতে থাকা। দয়া করে আমাকে বলুন, কোনটা করা আমার জন্য সঠিক? আমাকে কি চাকরি ছেড়ে দেয়া উচিত?’

মাদ্রাসার ওয়েবসাইটে ওই পরামর্শ চাওয়া হয়। জবাবে মাদ্রাসার পক্ষ থেকে বলা হয়, ‘যদি আপনার আর্থিক অবস্থা মজবুত হয় এবং আপনি চাকরি ছেড়ে দিয়েও সংসার চালাতে সক্ষম হন তাহলে কোনো চিন্তা না করে চাকরি ছেড়ে দিন। কিন্তু উপার্জনের অন্য কোনো উৎস না থাকলে আপনি ওই কাজ করতে থাকুন এবং তৌবাসহ আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকুন। এর পাশাপাশি আপনি অন্য কোনো চাকরি খুঁজে নিন।’

দারুল উলুমের ভাইস-চ্যান্সেলর মাওলানা মুফতি আবুল কাশেম নোমানী ওই পরামর্শের কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ