মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসি পুনর্গঠন নিয়ে আলোচনা চাইলেন ইইউ রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

uueআওয়ার ইসলাম: ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এই মুহূর্তে ইইউর অগ্রাধিকারে রয়েছে। আগামী ডিসেম্বরে ব্রাসেলসে অনুষ্ঠেয় ইওরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ যৌথ কমিশন সাব-গ্রুপ বৈঠকের আলোচ্যসূচিতে এটিকে শীর্ষে রাখা হয়েছে।

গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিকাব) সাথে মতবিনিময়ে আজ সোমবার  রাষ্ট্রদূত এসব কথা জানান। ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক পান্থ রহমান।

ইইউ রাষ্ট্রদূত বলেন, আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা থাকতে হবে। আর নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে ইইউ’র ব্যাপক কর্মসূচি রয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ