মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মসুলে আইএস বিরোধী অভিযান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইএসএর হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর দখল করতে অভিযান শুরু করেছে ইরাকের সেনাবাহিনী। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি আজ (সোমবার) ভোর রাতে এ অভিযান শুরুর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

২০১৪ সালের জুন মাসে নগরীটি আইএস দখল করে নেয়।

মসুল অভিযানে শুধুমাত্র ইরাকি সৈন্য অংশ নেবে এবং কোনো বিদেশি সেনা সেখানে থাকবে না। তবে মার্কিন নেতৃত্বাধীন সেনারা অভিযানকে পৃষ্ঠপোষকতা দেবে।

ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুল পুনরুদ্ধারের ক্ষেত্র সৃষ্টির জন্য গত আগস্টে নগরী থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কৌশলগত কাইয়ারা শহর নিয়ন্ত্রণে নেয় সরকারি বাহিনী। ইরাকি সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হায়দার ফাজলি বলেছেন, মসুল পুনরুদ্ধারের অভিযানে অন্তত ২৫,০০০ সৈন্য অংশ নিচ্ছে।

ইরাকে মসুল আইএসের সবচেয়ে বড় ঘাঁটি। এই নগরী দখলের পরই আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। ইরাকের সরকারী কর্মকর্তারা বলছেন, এ শহরটি পুনরুদ্ধার করা সম্ভব হলে ইরাকে দায়েশের মৃত্যু ঘটবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ