মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ব্রিকসেও পাকিস্তানের পক্ষ নিলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-chinaআওয়ার ইসলাম: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসবাদকে কোনও একটা বিশেষ দেশ, ধর্ম বা জাতির সঙ্গে তুলনা করতে চায় না বেইজিং।

তিনি বলেন, সবাই জানে, ভারত আর পাকিস্তান উভয় দেশই সন্ত্রাসের শিকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে পাকিস্তান অনেক পদক্ষেপ করছে, অনেক মূল্য দিতে হচ্ছে তাদের। পাকিস্তানের এ ভূমিকাকে ‘আন্তর্জাতিক মহলের সম্মান জানানো উচিত’ বলেই মন্তব্য করেছেন তিনি।

এর আগে ব্রিকসের মঞ্চ থেকে চীনা প্রেসিডেন্ট ভারতের উদ্দেশে মন্তব্য করেন, সন্ত্রাস দমনের জন্য এর শিকড় কোথায় তা খুঁজে বের করতে হবে। মোদির ঘনিষ্ঠ মহল বলছে, এই কথার মধ্য দিয়ে আসলে কাশ্মীরের কথাই সুকৌশলে উত্থাপন করেছে বেইংজিং।

সন্ত্রাসবাদ প্রশ্নে যখন পাকিস্তানকে একঘরে করার কৌশল খুঁজছে নয়াদিল্লী তখন ইসলামাবাদ সম্পর্কে বেইংজিংয়ের এ ব্যাখ্যা মোদি সরকারের সামনে বড় কূটনৈতিক ধাক্কা।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ