মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধর্ষণ রোধে নপুংসক করার আইন ইন্দোনেশিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jokoআওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, তার সরকার শিশু যৌন নির্যাতনকারীদের রাসায়নিকভাবে নপুংসক করার যে নীতি নিয়েছে তাতে যৌন অপরাধ পুরোপুরি নির্মূল হতে পারে।

তিনি বলেন, ইন্দোনেশিয়া মানবাধিকারকে সম্মান করে, তবে যৌন নির্যাতনকারীদের শাস্তির বিষয়ে কোনো আপোষ হতে পারে না।

প্রেসিডেন্ট উইদোদো বলেছেন, 'যৌন নিপীড়কদের যেন সর্বোচ্চ সাজা হয় সে বিষয়টি আমরা দেখবো। যদি রাসায়নিকভাবে একজন অত্যাচারীকে নপুংসক করে দেয়া হয় তাহলে সময়ের সাথে সাথে যৌন অপরাধ কমে যাবে এবং একসময় সেটি পুরোপুরি দমন হয়ে যাবে।'

ইন্দোনেশিয়ায় চৌদ্দ বছর বয়সী এক কন্যাশিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনার পর এ মাসের শুরুতে শিশু নির্যাতনকারীদের নপুংসক করার একটি আইন পাশ করে দেশটি।

সংসদে তুমুল বিতর্কের বিষয় ছিল এই আইনটি।

সূত্র: বিবিসি বাংলা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ