সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

আমার নামে স্বাক্ষরিত আমন্ত্রণপত্রটি ভূয়া: মাওলানা আনোয়ার শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anoar-shahআওয়ার ইসলাম: কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক তানযীমুল মাদারিসের সভাপতি বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের মাওলানা আনোয়ার শাহ রাত ১১ টা ৫৩ মিনিটে আওয়ার ইসলামকে বলেন, আমার নামে স্বাক্ষরিত আমন্ত্রণ পত্রটি ভূয়া।

তবে তিনি জানান, কাল বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের শীর্ষ আলেমদের বৈঠক জামিয়ায় অনুষ্ঠিত হবে। সেটার আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের মহাসচিব মাওলানা শফিকুর রহমান জালালাবাদী। আমি কাউকে স্বাক্ষর করে আমন্ত্রণপত্র দেইনি। আমার নামে প্রচারিত চিঠিটিও ভূয়া। তিনি যুক্তি দেখিয়ে বলেন, সভার আহ্বান করেছেন মাওলানা শফিকুর রহমান সাহেব। আমি সেখানে সভাপতিত্ব করবো, কথা বলবো, আমি আবার আমন্ত্রণ করি কিভাবে?

তবে তিনি চিঠিতে উল্লেখিত বিষয়গুলোর ব্যাপারে কালকের বৈঠকে আলোচনা হবে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মাওলানা আনোয়ার শাহ আরো বলেন, দেশের অধিকাংশ কওমি মাদরাসার প্রতিনিধিত্বশীল সংস্থা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার গঠনতন্ত্র অনুযায়ী অরাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে পরিচালনার বিষয়টি বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী, সিনিয়র সহ সভাপতি আল্লামা আশরাফ আলী এবং বেফাক মহাসচিব আবদুল জব্বারকে পত্রের মাধ্যমে আহ্বান জানাবো।

আরআর

আগের সংবাদ

http://ourislam24.com/2016/10/22/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%85%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AA/