কিশোরগঞ্জ থেকে মাহমুদ হাসান আদনান
বৃহত্তর ময়মনসিংহের কওমী মাদরাসা নিয়ে গঠিত তানযীম বোর্ডের ডাকে ওলামা সম্মেলনে যোগ দেয়া অধিকাংশ আলেম, মুহতামিমের মুখেই মাওলানা আনোয়ার শাহ’র বেফাক ওলামা সম্মেলনের অসমাপ্ত বক্তব্যের বিষয়টি উঠে এসেছে।
রোববার সকাল ১১ টায় কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়া মিলনায়তনে মাওলানা আযহার আলী আনোয়ার শাহ’র সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠান। সম্মেলনে যোগদেন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর ও সিলেটের আলেমরা। যাদের অধিকাংশই মাওলানা আনোয়ার শাহ’কে নিয়ে বক্তব্য দিয়েছেন।
সিলেটের মাওলানা আবুল হাসান বলেন, বেফাক আমাদের সম্পদ একে ভাঙ্গার চেষ্টা করবেন না। আমরা বেফাকে ছিলাম আছি ও থাকবো। তিনি বলেন, এক্যবদ্ধ হয়ে পরামর্শের মাধ্যমে স্বীকৃতি নেওয়া হোক।
ইত্তেফাকুল ওলামা মোমেনশাহী’র সেক্রেটারি জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আহমদ আলী বলেন, আজরাবাদের সম্মেলনের ঘটনার সুষ্ঠু বিচার যদি না করা হয় তাহলে একই আচরণের শিকার হবে অন্যজন। দ্রুত বিষয়টি সুরাহা হোক।
মাওলানা মুখলেসুর রহমান কাসেমী বলেন, এই স্বীকৃতির জন্য অাল্লামা শà