মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাশ্মীর সীমান্তে আরেক বিএসএফ জওয়ান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bsf-jawanআওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে আরেক বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র এলাকার বাসিন্দা সুশীল কুমার রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পাক সেনাদের গুলিতে দুই বিএসএফ জওয়ান নিহত হওয়ার খবর প্রকাশ্যে এল। সুশীল কুমার নামে নিহত ওই জওয়ান বিএসএফের হেড কনস্টেবল ছিলেন।

রোববার রাতে জম্মুর আরএসপুরা সেক্টরে ভারত এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের সময় ওই বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হন। এ সময় দুই নারীসহ তিন বেসামরিক ব্যক্তিও আহত হন। বিএসএফ জওয়ানসহ আহত সকলকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গতরাতে মারা যান ওই জওয়ান।

এর আগে গত ২০ অক্টোবর পাক রেঞ্জার্সদের গুলিতে হীরানগর সেক্টরে মোতায়েন গুরনাম সিং আহত হন। গত ২২ অক্টোবর রাতে মারা যান গুরনাম। সেই ঘটনার রেশ না কাটতেই ২৩ অক্টোবর রাতে ফের আরেক বিএসএফ জওয়ান নিহত হলেন।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ